Showing posts with label টেলিভিশন. Show all posts
Showing posts with label টেলিভিশন. Show all posts

মম’র আগামীকাল!

 মম’র আগামীকাল!

২০০৬ সালে ‘’লাক্স চ্যানেল আই সুপারস্টার’’ প্রতিযোগীতায় শীর্ষের মুকুট ওঠে ‘’জাকিয়া বারী মম’’ নামের এক শ্যামাঙ্গিনী সুন্দরীর মাথায়। প্রতিযোগীতার অন্য সুন্দরীদের চেয়ে তিনি বেশী সুন্দরী ছিলেন কি-না তা হলফ করে বলা যায়না; তবে তার বুদ্ধিদীপ্ত চোখ আর ব্যক্তিত্বময় হাসি দেখে বুঝতে পেরেছিলাম- দর্শক এবং জুরি মেম্বারগণ সঠিক বিজয়ী চিনতে ভুল করেননি।



মম যে একজন প্রতিভাময়ী সুন্দরী তার প্রমাণ আমরা পেয়েছিলাম তৌকির আহমেদ নির্মিত ‘’দারুচিনি দ্বীপ’’ (২০০৭) ছবিতে। হুমায়ুন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে মম অভিনয় করেন আত্মীয়ের বাসায় আশ্রিতা জরি নামের এক দুঃখী তরুণীর চরিত্রে। মম’র সাবলীল অভিনয় ছিলো এ ছবির অন্যতম সেরা দিক- যার ফলে তিনি এ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান।

প্রথম ছবিতে এমন চমৎকার অভিনয়ের পরও মমকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি তার প্রাপ্য সুযোগ দিতে পারেনি।

তাকে নিয়ে সেভাবে কেউ মাতামাতি করেনি পরে আর।

কিন্তু মম’র মতো সত্যিকারের প্রভাময়ী অভিনেত্রী যে সুযোগ পেলে জ্বলে উঠতে পারেন তার প্রমাণ আমরা পরবর্তীতে আরো কয়েকবার পেয়েছি।

২০১৫ সালে মুক্তি পাওয়া শিহাব শাহীনের রোমান্টিক মিউজিক্যাল ‘’ছুঁয়ে দিলে মন’’ ছবিতে মম’র উপস্থিতি আরো একবার সিনেমাপ্রেমীদের মুগ্ধ করে। যার ফলে মেরিল প্রথম আলো তারকা জরিপে দর্শক ভোটে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান; এমনকি ঐ বছরের সমালোচকদের রায়েও সেরা অভিনেত্রী হন মম। প্রেস্টিজিয়াস মেরিল প্রথম আলো তারকা জরিপে একসাথে বড় দুইটি পুরস্কার জয় করেন তিনি; যা রীতিমত একটি রেকর্ড বলা যায়।

এছাড়া অরুণ চৌধুরী’র আলতাবানু ছবিতে মম’র অভিনয় ছিলো এক কথায় গত দশকের অন্যতম সেরা অভিনয়। দহন (২০১৮), স্বপ্নের ঘর (২০১৮) এবং সর্বশেষ তৌকির আহমেদের ‘স্ফুলিঙ্গ’ (২০২১) ছবিতেও তার অভিনয় ছিলো চমকপ্রদ।

শীঘ্রই প্রিয় এই অভিনেত্রীকে দেখা যাবে নতুন একটি সিনেমায়। সিনেমার নাম ‘আগামীকাল’।  

 অঞ্জন আইচ নির্মিত ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ৩রা জুন। রোমান্টিক ড্রামা ধারার ছবিটিতে মম’র বিপরীতে অভিনয় করেছেন সুদর্শন অভিনেতা ইমন। এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন- টুটুল চৌধুরী, সুচনা আজাদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সাবেরি আলমসহ আরো অনেকে।

ছবির ট্রেলারে মমকে খুব স্নিগ্ধ লাগছে। অনেকটা সেই দারুচিনি দ্বীপের সময়কার মম যেন!

ছবিটি সম্পর্কে যতটুকু জেনেছি তাতে- মম ছবিটিতে দরিদ্র পরিবারের একজন অনাথ কন্যার চরিত্র করছেন।

‘’আগামীকাল’’ ছবি হিসেবে কতটুকু ভালো হবে তা-তো ছবি মুক্তির পরই বোঝা যাবে; তবে মম’র উপর ভরসা আছে। প্রিয় এই অভিনেত্রী এর আগে অনেকবারই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।

‘আগামীকাল’ দিয়ে মম আরো একবার জ্বলে উঠুক। মম’র মতো সত্যিকারের প্রতিভাময়ী অভিনেত্রীরা আমাদের সিনেমায় দাপিয়ে বেড়াক- একজন সিনেমাপ্রেমী হিসেবে চাওয়া এইটুকুই।


Let's spread some positivity

 Let's spread some positivity



ভারতীয় উপমহাদেশের মাস অডিয়েন্স সাধারণত সিনেমায় ওভার মেলোড্রামা, একশন, কমিডি সহ মোটামুটি একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ না হলে সেটাকে সিনেমা বলতে নারাজ হয়ে যায়। এবং দ্বিতীয়ত তারা মনে করেন যে কোনো সিনেমার পেছনে পুরো কৃতিত্ব সেই সিনেমার নায়কের। যার কারনে তারা কার সিনেমা বলতে সম্বোধন করে 'অমুক নায়কের সিনেমা'। কিন্তু না, সিনেমা অলওয়েজ ডিরেক্টর মিডিয়ামস। একটা সিনেমা ভালো কিংবা খারাপ হওয়ার সম্পূর্ণ ক্রেডিট যাবে সেই সিনেমার পরিচালকের উপর। সিনেমাটা সেই ডিরেক্টরের ভিশন। এরপর অভিনেতা কিংবা টেকনিক্যাল টিম সেই সিনেমার সৌন্দর্য বর্ধন করে তাদের গুণ দিয়ে। 

কিছুদিন আগে সন্দিপ রায় ঘোষণা দিলেন তিনি ফেলুদার নতুন সিনেমা হত্যাপুরী নির্মান করবেন। সবার মধ্যে এক ধরনের আনন্দের পাশাপাশি উত্তেজনা সৃষ্টি হলো যে এবার নতুন ফেলুদা কে হবেন!

সন্দিপ রায় জানালেন তিনি ফেলুদা হিসেবে নিতে চান ইন্দ্রনীল সেনগুপ্তকে। কিন্তু কমেন্ট বক্সে আবিরের ভক্তরা চায় আবির ফেলুদা হোক, টোটার ভক্তরা চায় টোটা ফেলুদা হোক। আর এদিকে প্রডাকশন হাউজ থেকে সাজেস্ট করা হলো অনির্বাণ ভট্টাচার্য্যকে ফেলুদা করা হোক। কিন্তু সন্দিপ রায় আর সিদ্ধান্তে স্থির। এর রেষারেষিতে শেষ পর্যন্ত বন্ধ হলো হত্যাপুরীর কাজ। এই ঘটনায় আসলে কে সঠিক ছিলেন? আবির ও টোটা তো অলরেডি ফেলুদায় অভিনয় করে নিজেদের প্রমান করেছেন। অনির্বান তো রীতিমতো জাদরেল অভিনেতা। এই তিনজন থেকে নিশ্চই ইন্দ্রনীল খুব বড় মাপের অভিনেতা নয়। তাহলে তার মধ্যে সন্দিপ রায় এমন কি দেখলেন যে তাকে নিতে পারেননি বলে সে সিনেমাটাই আর করলেন না!

কারন এখানে ডিরেক্টরের স্বাধীনতা হরন করা হয়েছে। কারন প্রডাকশন হাউজের ক্ষমতা থাকা সত্ত্বেও সাধ্য নেই একজনের ডিরেকটরের সিদ্ধান্ত হরন করা।


এবার আসি এতো কথা বলার পেছনে আসল উদ্যেশ্যে। আমাদের দেশে বর্তমানের আলোচনার শীর্ষে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আসন্ন চলচ্চিত্র মুজিব। দেশের একশ্রেণির মতে সিনেমার কাস্টিং সঠিক হয়নি৷ বিশেষ করে তারা মুজিব চরিত্রে আরিফিন শুভকে মেনে নিতে পারছেন না। কিন্তু তারা জানেন না যে শুভ এই চরিত্রটা হুজুগে পায়নি। রীতিমতো চারবার অডিশন দিয়ে তারপর তাকে এই চরিত্রে সিলেক্ট করা হয়েছে। এবং তিনি একা এই চরিত্রের জন্য অডিশন দিয়েছেন এমন নয়, ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম অভিনেতারা অডিশন দিয়েছেন। অনেকেই দেখলাম বলছেন এই চরিত্রের জন্য আহমেদ রুবেল, চঞ্চল চৌধুরী কিংবা তারিক আনাম ঠিক সঠিক ছিলো। আপনাদের জানিয়ে রাখি চঞ্চল চৌধুরী এবং তারিক আনাম খান ও অডিশন দিয়েছিলেন। নিশ্চই পরিচালক তাদের মধ্যে সেই এক্স ফ্যাক্টর দেখতে পাননি যেটা শুভর মধ্যে পেয়েছেন। আর বাকি থাকলো আহমেদ রুবেল। তিনি তো অলরেডি 'চিরঞ্জিব মুজিব' নামে একটা সিনেমায় নাম ভুমিকায় অভিনয় করেছেন। এবং ট্রাস্ট মি তার অভিনয় পুরো কাঠ। এবং তাকে দেখতে এতোটাই বৃদ্ধ লেগেছে যে সয়ং মুজিবুর রহমান মৃত্যুদশাতেও ওতোটা বৃদ্ধ ছিলেন না।

লোকের আরেকটি অভিযোগ শুভকে যে মেকাপ করানো হয়েছে তাতে তাকে পুরোপুরি মুজিব মনে হচ্ছে না। 

আচ্ছা এম.এস ধোনি কার কার পছন্দের সিনেমা? আপনি যখন ধোনির বায়োপিক দেখছিলেন, কখনো কি আপনার মনে হয়েছে যে সুশান্ত সিং রাজপুতকে প্রস্থেটিক লাগিয়ে ধোনির মতো চেহারা বানানো উচিৎ ছিলো, কিংবা তার ভয়েস মড্যুলেশন করে বা কোনো পাতলা কন্ঠস্বরীকে দিয়ে ডাবিং করানো উচিৎ ছিলো? করেছেন কি? করেন নি।

সুপার থার্টি সিনেমায় হৃত্তিকের মেকাপ কি রিয়েল লাইফের আনন্দ কুমারের মতো ছিলো? মেকাপ দূরে থাক সে যে এক্সেন্টে কথা বলছিলো সেটা পর্যন্ত মিল ছিলো না। অথচ হৃত্তিক তার এক্সেন্টের জন্যই বেশি প্রশংসা পেয়েছিলো। 

কারন সিনেমা আপনাকে মেক বিলিভ করতে শেখায়। কিছুক্ষনের জন্য এই বাস্তব দুনিয়ে থেকে আপনাকে ট্রান্সপোর্ট করে সিনেমা তার নিজের দুনিয়ায় নিয়ে যায়। কারন সিনেম্যাটিক ওয়ার্ল্ডে ১০০% বাস্তবসম্মত সব পাবেন না। আর সেই জন্যেই আমরা বাহুবালি, কেজিএফ, ত্রিপল আর বা পুষ্পার মতো আনরিয়েলিস্টিক সিনেমাগুলোও এঞ্জয় করি। 

এবার আরেক শ্রেণির প্রসঙ্গে আসি যারা বলছেন মুজিব চরিত্রে অভিনয় করার জন্য রিয়েল লাইফে তার আদর্শ অনুসরণ প্রয়োজন। তা নাহলে সে মুজিবকে ধারন করতে পারবে না। এর চাইতে থার্ডক্লাস যুক্তি আমি জীবনে কোনোদিন শুনিনি। এদের ভাষ্যমতে হিটলারের চরিত্রে অভিনয় করার জন্য তাকে হিটলারের মতানুসারী হওয়া লাগবে। হিন্দিতে অত্যান্ত জনপ্রিয় একটি টিভি সিরিজ মহাভারত, সেই সিরিজের অর্জুন চরিত্রে অভিনয় করেছিলেন একজন মুসলিম নাম শাহের শেখ। এখন কি তার বাস্তব জীবনে অর্জুন হতে হবে?

কিছুদিন আগে সৌমিত্র চট্টপাধ্যায় এর বায়োপিক রিলিজ হয়েছে। এবং বায়োপিকে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছেন কিউ (কৌশিক মুখার্জি)। জেনে অবাক হবেন বাস্তব জীবনে তিনি সত্যজিত রায়ের একজন কট্টর সমালোচক।


কথায় আছে ভালো সমালোচকের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমে তিনি প্রথমে ইতিবাচক দিক তুলে ধরবেন। কিন্তু মুজিব নিয়ে যে আলোচনা সমালোচনা চলছে তা দেখে মনেই হচ্ছে না যে এই টিজারে ইতিবাচক কিছু ছিলো। আসলেই কি ছিলো না? 


প্রথম দৃশ্য যেখানে শুভ দু হাত উচু করে আগাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে ভয়েজ ওভার চলছে 'আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে দুইবার মরেনা'। এটা টিজারের একমাত্র গুজবাম্প সিন। মোহাম্মদ আলি জিন্নাহ চরিত্রে কে অভিনয় করেছেন জানিনা, (সম্ভবত ভারতের কেউ হবেন) তবে তাকে দেখতে ও ডায়লগ ডেলিভারি দারুন লেগেছে। টিজারে দেখানো বঙ্গবন্ধুর মুখে রাষ্ট্রভাষা বাংলা চাই শুনে অনেকেই অবাক হচ্ছেন ও ঐসময়ে সে জেলে ছিলেন। আসলে এই দৃশ্যটা ২০ বা ২১ শে ফেব্রুয়ারীর নয়, এটা ১৯৪৮ সালের ১১ই মার্চের দৃশ্য। খন্দকার মোস্তাক চরিত্রে ফজলুর রহমান বাবু ও আব্দুল হামিদ খান ভাসানির চরিত্রে রাইসুল ইসলাম আজাদকে জীবন্ত মনে হচ্ছে। তৌকির আহমেদকে হোসেন সোহরাওয়ার্দী ও রিয়াজকে তাজউদ্দীন আহমেদ হিসেবে ঠিকঠাক লাগছে। কিন্তু বলিউড অভিনেতা রজিত কাপুরকে দুটি দৃশ্যে দেখা গিয়েছে, কেউ যদি জানেন উনি কার চরিত্রে অভিনয় করছেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। 

এছাড়া অনেকে প্রশ্ন তুলেছেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা ইংরেজিতে দিয়েছিলেন। তো আপনারা যদি দৃশ্যটা ঠিক করে দেখেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বঙ্গবন্ধু মুখে বাংলা বলছেন কিন্তু তার পাশে মোরশেদ লিখছে (হয়তো তিনি ইংরেজিতে লিখেছিলেন)।

একটা দৃশ্যে দেখা যাচ্ছে কিছু ছেলে বন্দুক কাধে হেটে যাচ্ছে এবং তাদের পেছনে পূর্ব বাংলার পতাকা। এখানে একটু খেয়াল না করেই সবাই সমালোচনা করছে যে পতাকায় বাংলাদেশের মানচিত্র না দিয়ে তারা ভুল করেছে। কিন্তু একটু রেজুলেশন বাড়িয়ে যদি দেখেন তাহলে আবছা হলুদ রঙ চোখে পড়বে। এবং সর্বশেষ বাংলাদেশ ভারত ভাই ভাই। যেটি বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ই জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন করে ভাষনে বলেছিলেন।

আমরা এতো অতি আবেগি যে নিজেরা ইতিহাস সম্পর্কে কতটুকু জানি সে প্রশ্ন থাকা স্বত্ত্বেও ইতিহাসের ভুল ধরে নিজেরা ভুল করেও পান্ডিত্য দেখাচ্ছি। আমার লেখার প্রথম প্যারাতেই লিখেছি একটা সিনেমার ক্যাপ্টেন অফ দ্যা শিপ হলো সেই সিনেমার পরিচালক। তার নির্দেশেই অভিনেতারা অভিনয় করে। কোনো অভিনেতাই নিজের থেকে কোনো ডায়লগ বলেনা। কিন্তু এই টিজার মুক্তির পর থেকে শুভর পেছনে মানুষ যেভাবে লেগেছ, যেভাবে স্যোসাল মিডিয়ায় তাকে ট্রল করা হচ্ছে, যেভাবে তার পোস্টের কমেন্ট বক্সে বুলিং করা হচ্ছে তাতে মনে হচ্ছে শুভ নিজ উদ্যেগে এই সিনেমা বানিয়েছে, নিজেই যেন ডায়লগ লিখেছে। অথচ এই চরিত্রটা পাবার পর চাইলেই মোটা অংকের টাকা দাবি করতে পারতো, তা না করে এই সিনেমাকে তার ড্রিম প্রজেক্ট ভেবে পারিশ্রমিক গ্রহন করেননি। চরিত্রটার পেছনে সময় দিয়েছেন দুই বছরের ও বেশি। এর ভেতরে অন্য কোনো সিনেমায় সাইন ও করেননি। অথচ আমরা তার ত্যাগের পেছনেও স্বার্থ খুজে বেড়াচ্ছি। 

কথায় আছে 'হাতি কাদায় পড়লে চামচিকাও এসে লাথি মারে'। দেখা যাচ্ছে দর্শকদের অতি নেতিবাচক প্রতিক্রিয়ায় ইন্ডাস্ট্রির ভেতরের লোকেরাও ছাই পড়া আগুনে ফু দিচ্ছে। এই টিজার নিয়ে সুষ্ঠ সমালোচনা কম, ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসা বেশি দেখানো হচ্ছে। 

পরিশেষে তাহসানের বলা কথাটা দিয়েই শেষ করি। 

'আমাদের সমাজে নেতিবাচকতার ছড়াছড়ি আছে কিন্তু ইতিবাচকতা চর্চা করতে হবে'।

আমার দৃষ্টিতে গত কয়েক বছর ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

 আমার দৃষ্টিতে গত কয়েক বছর ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 

চ্যানেল আই-এ তার '৩০০ সেকেন্ড' অনুষ্ঠানের কোনো পর্ব দেখেননি এমন ইউটিউব ইউজার বোধহয় খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে আমি ৩০০ সেকেন্ডের প্রতিটি পর্ব দেখেছি এবং দেখি। 



প্রশ্নের ফাঁদে ফেলে ভেতরের কথা বের করে আনার এক অদ্ভুত ক্ষমতা আছে জয়ের মধ্যে। বিশেষ করে তার প্রশ্ন করার ধরণ, সাহসিকতা ও কন্ঠ আমার খুবই প্রিয়। প্রশ্ন করার অসাধারন দক্ষতায় মাত্র ৩০০ সেকেন্ড অর্থাৎ ৫ মিনিটে গভীরের কথা বের করে আনার এই অনুষ্ঠানটি পরিচালনা করে সেহাঙ্গল বিপ্লব।   এছাড়া তিনি এটিএন বাংলার জনপ্রিয় সেলিব্রিটি টক-শো "সেন্স অফ হিউমার", এশিয়ান টিভির "কমনসেন্স" এবং একুশে টেলিভিশনের "উইথ নাজিম জয়" অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। 


যাই হোক জয়ের এই ক্যারিয়ারের আগে তার ছিলো সোনালী অভিনয় জীবন। ২০০৭ সালে 'গোধুলী লগ্নে' নাটক দিয়ে তার টেলিভিশন পর্দায় অভিষেক হয়।  'বিলেত বিলাস' ও 'কন্যা কুমারী' টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলো। তার পরিচালিত প্রথম টেলিভিশন নাটক গলির 'মোড়ে সিডির দোকান' সহ কয়েকটি নাটক দিয়ে ছোটপর্দার প্রথম সারির কয়েকজন অভিনেতাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছিলো জয়। তবে আমি শাহরিয়ার নাজিম জয়ের প্রথম নাটক দেখেছিলাম 'সেদিন দু'জনে' । মোশাররফ করিম, সুবর্ণা মুস্তফা ও তিশা ছিলো নাটকটিতে। নাটকটি বারবার দেখেছি। এরপর হুমায়ুন আহমেদের পরিচালনায় কিছু নাটকে তাকে দেখেছি। 


তার অভিনীত কয়েকটি সিনেমাও জনপ্রিয় হয়েছিলো। মান্না, শাবনূর, অপু বিশ্বাসদের সঙ্গে অভিনয় করেছেন। ২০০৬ সালে 'জীবনের গল্প' দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তীতে তিনি এই যে দুনিয়া, গ্রাম গঞ্জের পিরীত, পাষাণের প্রেম, ও মোস্ট ওয়েলকাম ২, চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে 'প্রার্থনা' দিয়ে তার চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়।


দীর্ঘ সময় তার অভিনয়ে বিরতি চলছিলো, জয় ছিলো না কোন নাটক-সিনেমায়। তবে রায়হান রাফির হাত ধরে আবারো কাজে ফিরছে এই প্রতিভাবান অভিনেতা ও উপস্থাপক। 'ফ্লোর নাম্বার ৭' এ অভিনয় করেছে শাহরিয়ার নাজিম জয়।


'ফ্লোর নাম্বার ৭' এর নির্মাতা জয়ের সম্পর্কে বলেছে, "'ফ্লোর নাম্বার ৭' এর সবচেয়ে বড় চমক হবেন শাহরিয়ার নাজিম জয়। তাকে একেবারে নতুনভাবে হাজির করা হয়েছে। জয় ভাই তার দীর্ঘ ক্যারিয়ারে এমন করে কখনো পর্দায় আসেননি। অভিনেতা থাকার পর উপস্থাপক জয়কে বিভিন্নভাবে দর্শক দেখেছেন। আবারও নতুন এক অভিনেতা জয়কে দেখা যাবে ফ্লোর নাম্বার ৭-এ যা কেউ কল্পনা করেনি আগে।"


পরিচালক রায়হান রাফী মনে করেন, শাহরিয়ার নাজিম জয়ের ক্যারিয়ারে এই কাজটি হবে 'ওয়েলকাম ব্যাক প্রজেক্ট'। জয়ও নির্মাতার সাথে একমত হয়েছে। জীবনের গল্প, পাষাণের প্রেম ছবির এই অভিনেতা বলেছে যে অভিনয় শিল্পী হিসেবেই তার প্রথম পরিচয়। জয় তৈরি হয়েছে অভিনয় দিয়ে। অভিনয়ের প্রতি সবসময় তার দুর্বলতা আছে। ভালো কাজ পেলে অভিনয়ই করবেন। 'ফ্লোর নাম্বার ৭' এ রাজ সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছে। তার সহশিল্পী হিসেবে আছে বুবলী, তমা মির্জা, রাজ মানিয়া, সুমন আনোয়ার প্রমুখ।


এর আগে মাইদুল রাকিবের প্রজেক্ট 'গার্লস স্কোয়াড ২'এ বোধহয় অভিনয় করছে জয়। আশা করবো এর মাধ্যমে আগের মতো বাংলা নাটক, সিনেমা, ওয়েব সিরিজ বা ফিল্মে নিয়োমিত হবে শাহরিয়ার নাজিম জয়। শুভকামনা তার জন্য।

Powered by Blogger.
  • ()
© Tec SA Creator. All rights reserved. Redesigned by ProTemplates

404Something Wrong!

The page you've requested can't be found. Why don't you browse around?

Take me back

Pro Templates

Mauris lacus dolor, ultricies vel sodales ac, egestas vel eros.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link