Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts

আওরঙ্গজেব - দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ

 আওরঙ্গজেব - দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ

মুঘল বাদশাহদের মধ্যে একজন যিনি জনমানসে নিজ স্থান করতে বিফল হয়েছেন তিনিই হলেন বাদশাহ আওরঙ্গজেব। সাধারণ মানুষেরা মনে করেন আওরঙ্গজেব হিন্দুদের ঘৃণা করতেন, তিনি ধার্মিক উন্মাদ এবং কট্টরপন্থী শাসক ছিলেন, তিনি রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ করার জন্য নিজ বড়ো ভাই দারা শিকোকেও ছাড়েননি। এমনকি নিজের বৃদ্ধ পিতার শেষ সাড়ে সাত বছর আগ্রার কেল্লায় কয়েদী বানিয়ে রেখেছিলেন।


আওরঙ্গজেবের জন্ম 3 রা নভেম্বর, 1618 সালে গুজরাতের দাহোদে তাঁর দাদু বাদশাহ জাহাঙ্গীরের শাসনকালে হয়েছিল। তিনি শাহজাহানের তৃতীয় সন্তান ছিলেন। শাহজাহানের চার জন পুত্র ছিলেন, তাঁদের মা-এর নাম ছিল মুমতাজ। আওরঙ্গজেব ইসলামিক ধার্মিক সাহিত্যের পান্ডিত্য অর্জনের সঙ্গে সঙ্গে তুর্কি সাহিত্যেও পান্ডিত্য অর্জন করেন। তাছাড়া তিনি হস্তলিপি বিদ্যায় দক্ষতা অর্জন করেন। যে যুগে ভারতে বাদশাহ আওরঙ্গজেবের রাজত্ব ছিল সেই যুগে বিশ্বের GDP এর 1/4 অংশ ভারতেই উৎপন্ন হতো। আর্থিক ভাবে ভারতের স্তর তখন তেমন ছিল যেমন বর্তমানে আমেরিকার আছে।


আওরঙ্গজেবের শাসনকালে রাষ্ট্রের সীমান্ত কাবুল থেকে ঢাকা পর্যন্ত এবং কাশ্মীর থেকে পন্ডিচেরী পর্যন্ত 40 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত ছিল। শুধু এটুকুই নয়, আওরঙ্গজেবের সেনা দক্কনের সুলতান, আফগান আর মারাঠাদের সঙ্গে যুদ্ধ করে করে এমন সুকৌশলি এবং দক্ষ হয়ে গিয়েছিল যে সেই সেনা বাহিনী বিশ্বের যেকোনো সেনা বাহিনীর সঙ্গে টক্কর রাখার ক্ষমতা রেখেছিল।


দিল্লীর সেনার কথা ছেড়ে দিন, শুধু বাংলার সুবেদার শাইস্তা খানের অধীনে 40 হাজারের বেশী সেনা ছিল। মুঘল সেনাবাহিনীর মোট সংখ্যা 9 লক্ষের বেশী ছিল। আর সেই সেনাবাহিনীর মধ্যে ভারতীয়, আরবীয়, আফগানী, ইরানী, এবং ইউরোপীয়রা ছিলেন। 


অনেক কম সংখ্যক মানুষ জানেন, সিরাজুদ্দৌলা এবং টিপু সুলতানের সঙ্গে যুদ্ধ করার পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু যুদ্ধে বিপর্যস্ত হয়ে যায়, আর ইংরেজ দূতদের হাত বেঁধে বাদশাহর সামনে হাজির করা হয়। তারা দরবারের মাটিতে শুয়ে বাদশাহর কাছে ক্ষমা স্বীকার করতে বাধ্য হোন। 


আমেরিকান ঐতিহাসিক ওড্রি ট্রস্কে তাঁর পুস্তক 'আওরঙ্গজেব- দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ' -এ লিখেছেন - "আওরঙ্গজেব হিন্দুদের ঘৃণা করতেন বলে মন্দির ধ্বংস করেছিলেন এটা সম্পূর্ণ ভুল কথা।


আসলে আওরঙ্গজেবের এই চরিত্র বিকৃতির পিছনে ইংরেজদের যুগের ঐতিহাসিকেরা রয়েছেন। তারা খাদ্য ফেলো আর রাজত্ব করো নীতির অনুসরণ করে হিন্দু-মুসলিম বৈষম্যকে বৃদ্ধির করতেন। যদি আওরঙ্গজেবের শাসনকাল 20 বছর কম হতো তবে আধুনিক ঐতিহাসিকেরা তাঁর চরিত্র অন্যভাবে আকোলন করতেন। 


আওরঙ্গজেব প্রায় 15 কোটি নাগরিকের রাষ্ট্রে 49 বছর রাজত্ব করেছিলেন। তাঁর শাসনকালে মুঘল সাম্রাজ্যের এতো উন্নতি হয়েছিল যে উপমহাদেশকে তিনি নিজ সাম্রাজ্যের অংশ বানিয়ে নিয়েছিলেন।



ঐতিহাসিক ট্রস্কে আরোও লিখেছেন - আওরঙ্গজেব হাজার হাজার হিন্দুদের মন্দির ভেঙ্গেছিলেন এটা সম্পূর্ণ ভুল কথা। কিছু মন্দির তাঁর আদেশে ভাঙ্গা হয়েছিল, যেমন মসজিদ ভাঙ্গা হয়েছিল। আর এগুলো ভাঙ্গার আদেশ দানের পিছনে যথেষ্ট কারণ ছিল। আওরঙ্গজেবের শাসনকালে হিন্দুদের নরসংহারের মতো কোনও ঘটনাই ঘটেনি। বাস্তবে আওরঙ্গজেবের সরকারের গুরুত্বপূর্ণ পদে বহু হিন্দু ব্যক্তি ছিলেন।" 


Omar Faruk Biswas✍✍✍

(বাস্তব ঘটনা অবলম্বনে লেখা। এরকম ঘটনা আশেপাশে অনেক ঘটতেছে এখন।)

 প্রবাসী বর দেশে ফেরার পর থেকে বউ আলাদা বাড়িতে থাকতে চায় স্বামীকে নিয়ে৷ এটা নিয়ে তাদের দুজনের মধ্যে হাজার তর্ক বিতর্ক শেষেও কোন কূল কিনারা পাচ্ছে না। 

কেন আলাদা বাড়িতে থাকবে বউ? সেটা জিজ্ঞেস করলে, একটা কথাই বলে৷ আমি সবার সাথে একঘরে থাকব না। আলাদা ঘর চাই। 


শাশুড়ীর মাথায় হাত। ৩ বছর হলো ছেলে বিয়ে দিয়েছে। বউ এসেই ঘরে ভাঙনের সুর ধরালো। ব্যাপারটা যেন মোটেও মেনে নিতে পারছেন না। শাশুড়ী আছেন শ্বশুর জীবিত নেই। স্বামী সহ তিন ভাই আর এক বোন তারা। বোনের বিয়ে হয়েছে চার বছর হলো। 


ঘরের বউ স্বামী নিয়ে আলাদা থাকতে চায়। শাশুড়ি যদি থাকে তাহলে শুধু মাত্র শাশুড়ি ই থাকবে বাকিরা না। বউয়ের এমন কথায় মেজাজ খারাপ জামিলের। 

জামিলের বাবা বেশ অনেক বছর আগেই মারা যান৷ তখন জামিল আর তার ভাইবোনরা বেশ ছোট। 

অভাবের সংসারে অনেক কষ্টে ছেলেমেয়ে বড় করেছেন মা। 

এখন কিছুটা ভালো অবস্থায় যাওয়ার পর যদি বউয়ের কথা পরিবার থেকে আলাদা হয়। তাহলে মায়ের চেয়ে আর বেশি কষ্ট কেউ পাবে না। 


সারা জীবনই তো মা কষ্ট করলেন। ছেলে হয়ে কি আবার কষ্ট দিবে এই বয়সে! 


না, জামিল আর ভাবতে পারছিল না। বউকেও এই একটা বিষয় ছাড়া বলার মত কিছু নেই। সব দিক দিয়ে রিমা বেশ ভালো৷ জামিলের মা নিজেই এই কথা বলেছেন অনেকবার। তবে রিমার আজ এমন কথা কেন? 


তাই জামিল আমার কাছে এসেছে সমাধান চাইতে৷ আমি বেশ বড়সড় না হোক৷ ছোটখাট একটা এনজিও চালাই। এলাকার টুকিটাকি কাজ করি৷ জামিলের সাথে আমার বেশ ভালো সম্পর্ক তাই ওর নিজের কথাগুলো আমাকে শেয়ার করেছে।


জামিলের কথা শুনে আমার একেবারে সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই। অবশ্যই রিমার সাথেও আমার কথা বলতে হবে৷ জামিলের কথা শেষে ওকে বললাম৷ আমি রিমার সাথে কথা বলতে চাই! যদি তোমার আপত্তি না থাকে৷ সমাধান করার আগে কারণটা খুঁজে বের করতে হবে। 


জামিল বললো কাল নিয়ে আসবে রিমাকে। 

পরদিন বেশ সকাল সকালই তারা দুজন হাজির৷ আপাদমস্তক বোরকা পরিহিতা রিমা৷ 

দুজনের সাথে কুশল বিনিময় করে করে জামিলকে বললাম, আমি রিমা আপুর সাথে একা কথা বলতে চাই। প্রথমে চুপ থাকলেও পরে সম্মতি দিল। 

রিমাকে দেখেই বুঝা যাচ্ছে বেশ কনজারভেটিভ পরিবারের মেয়ে। সবকিছু গুছালো। যথেষ্ট সুন্দরী হবে সেটা আন্দাজ করা যায়।


রিমাকে বললাম, দেখো আপু। জীবনে অনেক রকম সমস্যা আছে৷ যা মুখ ফুটে বলতে হয়। নাহলে সমাধান হয় না। আর সমাধান চুপ থেকেও হয় না। 

কোন মানুষের সাথে সারাজীবন কাটাতে হলে তাকে বিশ্বাস করতে হয়। নিজের যা আছে তা শেয়ার করতে হয়৷ নাহলে বিবাহিত জীবনের মানে হয় না৷ বয়সে আমার ছোট হলেও রিমাকে আপু বলে সম্মোধন করলাম আমি৷ 


অনেক কিছুর উদাহরণ দিলাম। অবশেষে রিমা আমাকে বলতে রাজি হলো। 

কিছুটা ইতস্ততভাবে ভাবে শুরু করলো। দেখেন ভাইজান, আমি খুবই গরীব ঘরের মেয়ে। বিয়ে করে এমন ঘরে এসেছি এটাই অনেক ভাগ্য বলা যায়। মা বাবা কেউ বেঁচে নেই আমার৷ পড়ালেখাও তেমন করিনি৷ 

বাপের ভিটায় ভাই আর ভাইয়ের বউরা আছে৷ সেই ঘরে জামাইয়ের ঘর ফেরত বোনের জায়গা হয়ত হবে না কখনো৷ মেয়ে বিয়ে দিলেই পর হয়ে যায় এটা সত্য। 

খুশির কারণ হয়ে গেলে বাপের বাড়ি ১০/১৫ দিন বড়জোর একমাস আদর পাওয়া যায় এরবেশি না। 

আর আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি। তাকে ছাড়া থাকতে পারব না। যদিও মানুষটা রগচটা। পরিবারের কথা বেশি শুনে আমার কথার চেয়ে । বাইরের মানুষের কথায় মনোযোগী৷ সে যেমন আমি মেনে নিয়েছি কারণ মানুষ সব দিক দিয়ে ভালো হয় না ঘাটতি থাকে। সেও আমাকে ভালোবাসে৷ আমার যে সমস্যা সেটা কাউকে বললে উল্টো আমাকেই সবাই দোষারোপ করবে। 


এমনিতেই আশেপাশে লোকেরা বলে জামাই বিদেশ থাকলে বউরা বিপথে চলে যায়। এটাই স্বভাব। 

বিশ্বাস করেন ভাইজান। সব সময় যে বউদেরই দোষ থাকবে এমন তো না৷ হিতের বিপরীতেও কিছু হয়৷ 

আমার দেবর আমার সাথে খারাপ আচরণ করে। প্রথম দিকে যখন আচরণ খারাপ লাগা শুরু হয়। আমি এড়িয়ে চলতাম। চা নাস্তা আমি সবসময় নিজে গিয়ে দিয়ে আসতে চাইতাম না। মা মানে শাশুড়ীকে দিয়ে পাঠাতাম। সেটা নিয়েও আমাকে কথা শোনায় অনেক। উনি বিদেশ যাওয়ার পর,

হুট করে যখন তখন আমার রুমে চলে আসত। এমনকি আমি ঘুমিয়ে থাকলে পাশে গা ঘেষে বসার চেষ্টা করত। এরকম প্রায় প্রতিদিন কিছু না কিছু ঘটতে শুরু হলো৷ যা আমার মোটেও ভালো লাগছিল না। 


একবার আমার স্বামীর নানাবাড়িতে বেড়াতে গিয়েছি৷ ফেরার সময় আমার শাশুড়িকে একটা কাজে মামারা থাকতে বললেন। আমি আমার ননাস বাকিরা চলে এলাম৷ সেদিন আমার ননাস আমাদের এখানেই থাকার কথা ছিল। রাতে হুট করে দুলাভাইয়ের শরীর খারাপের ফোন আসায় চলে যেতে হয়। 

আপা চলে যাওয়ার পর আমার কেমন জানি ভয় লাগা শুরু করে। সেই রাতে আমার ভয়টা সত্যিতে রুপান্তর হয়। আমার দেবর জোরজবরদস্তি শুরু করে আমার সাথে৷ গ্রামের এক ঘর আরেক ঘর থেকে বেশ দূরে দূরে। আমি কাউকে ডাকতেও পারলাম না। 


একটানা সব কথা বলে চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ল রিমার। 


প্রচন্ড খারাপ লাগা শুরু হলো আমার। শাশুড়িকে অনেক বার বলার চেষ্টা করেছি। উল্টো আমাকে কথা শুনতে হয়েছে। আমার চালচলন খারাপ। যদিও পুরোটা বলার সুযোগ হয়নি৷ ঘরে আমার দেবর ফেরেশতা তূল্য। এরপর প্রতিরাতে বিছানার নিচে দা নিয়ে ঘুমাতাম। আরও একদিন এরকম করার চেষ্টা করলে দা দিয়ে হাতের একটা আঙুলে কুপ দিয়ে অর্ধেক কেটে ফেলি। নিজেকে রক্ষা করতে। সবার কাছে বলেছে কাজ থেকে ফেরার পথে এক্সিডেন্টে এমনটা হয়েছে। 


রিমার এই ঘটনা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম৷ পুরো শরীরের লোম খাড়া হয়ে গেল আমার। মেয়েটার সাহস আছে তবে সেটা সব জায়গায় প্রয়োগ করতে পারে না।


স্বামীকে বলব! সে ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র এমটা ধারণা রাখে। ভাই অল্প হলেও মাদ্রাসায় পড়াশোনা করেছে। তার ভাই এমন কিছু করবে সেটা মানতেই পারে না৷ আমি কোন দিকেই যেন কূলকিনারা পাচ্ছিলাম না। 


আমিও পারতাম দেবর সাথে সম্মতি দিয়ে আড়ালে পাপ করতে। কিন্তু সবাই তো এক না। চরিত্র তো সবার এক না? 

প্রবাসীর বউরা এমন করলেও সব বউরা তো খারাপ না৷ ২/১ জন হলেও তো ভালো আছে। না হলে দুনিয়া টিকে আছে কি করে? বলেন! খারাপ যেমন আছে৷ ভালোও তেমন আছে৷ তাই আমার স্বামী আসার পর আলাদা থাকার জন্য জোরাজুরি শুরু করি। 


এখন যদি ওকে বলে এসব! ঘরে শালিস বসবে। লোকজন আমাকেই দোষ দিবে অথচ আমার কোন দোষই নেই। তাহলে কেন আমি সব দোষ মাথা পেতে নিব! এরপর এসব শুনে আমার স্বামী কি আমাকে আগের মত ভালোবাসবে! বলেন! 


আমি ভাবছিলাম, আসলে এই সমস্যাটা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে মফস্বল এলাকায় অহরহ ঘটছে। কিন্তু তুলে ধরার মত কোন সুযোগ নেই। পড়ালেখা কম জানা মেয়েরা মুখ বুজে সংসার করছে কোন পথ খোলা নেই দেখে। 

আসলে সমস্যা উভয় দিকেই আছে। স্বামী ভরণ পোষন দিলেই স্বামীর দায়িত্ব শেষ হয়ে যায় না। স্ত্রীর মন বুঝাটাও অনেক বড় ব্যাপার! 


আমি রিমাকে একটা আইডিয়া দিয়ে বললাম, দেখো তো ব্যাপারটা কাজ করে কিনা! 


রিমা ও জামিল চলে গেল। বেশ ১০/১৫ দিন পরে একটা দাওয়াত আসলো! জামিলের ভাইয়ের বিয়ের দাওয়াত। উপহার নিয়ে যথা সময়ে উপস্থিত হলাম। রিমা জামিল খুব হাসি মুখেই আপ্যায়ন করলো আমাকে। 

জামিলও বেশ খুশি৷ আর এই সমস্যা নিয়ে কথাও বলেনি৷ 


দেবরের বিয়ের পর সে তার বউকে নিয়ে শহরে চলে যায়। শহরে ছোটখাট একটা চাকরি করে। তাদের টুনাটুনির সংসার হয়ত ভালোই চলছে। 


জামিল বিদেশ চলে গেছে কদিন হলো। কোনরকম স্বচ্ছলতা নিয়ে বেশ গুছিয়ে সংসার করছে রিমা। এই দেশের মেয়েরা এমনই৷ একটু পেলেই সেটা নিয়ে সারাজীবন আকঁড়ে ধরে বেঁচে থাকতে চায়। 


এনজিও এর কাজে বেশ দেরি হয়ে গেছিল আজ। 

বাড়ি ফেরার পথে দুজন মহিলা একজন বোরখা পরিহিতা আর একজন নরমাল ড্রেস পরা মেয়ে আমাকে দেখে থেমে গেল। 


বোরখা পরিহিতাকে চিনতে সময় লাগল না আমার! 


সামনে গিয়ে কুশল জিজ্ঞেস করতেই বললো, 


ভাইজান আরেকটা মেয়ের জীবন নষ্ট করলাম নাকি বলেন তো!! 

আমার দেবর রায়হান বউ থাকা সত্ত্বেও বউয়ের বোনের সাথে অবৈধ সম্পর্ক করেছে। বউকে মেরে কি হাল করেছে দেখেন! 


ছলছল চোখে বললো, বিয়ে করলেই চরিত্র শুধরায় না ভাইজান। 


(বাস্তব ঘটনা অবলম্বনে লেখা। এরকম ঘটনা আশেপাশে অনেক ঘটতেছে এখন।)


চরিত্র


ফাবিহা ফেরদৌস 

Powered by Blogger.
  • ()
© Tec SA Creator. All rights reserved. Redesigned by ProTemplates

404Something Wrong!

The page you've requested can't be found. Why don't you browse around?

Take me back

Pro Templates

Mauris lacus dolor, ultricies vel sodales ac, egestas vel eros.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link